শিরোনাম
জনি আলমগীর ,কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) কর্তিক কুয়াকাটা সমুদ্র সৈকত বিদ্যমান নানামুখী পরিবেশগত সমস্যা ও সমাধানে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় পর্যটন ইয়ুথ ইন এর হলরুমে জনাব মেজবাহউদ্দিন মাননু, নেট মেম্বার, বেলা ও সাবেক সভাপতি কলাপাড়া প্রেস ক্লাব এ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক,উপজেলা নির্বাহি অফিসার, কলাপাড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহরাব হোসাইন ,সিনিয়র সহকারী পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ, কুয়াকাটা জোন ও জনাব মোহাম্মদ আনোয়ার হাওলাদার , মেয়র, কুয়াকাটা পৌরসভা। ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব নাসির উদ্দিন বিপ্লব, সভাপতি, কুয়াকাটা প্রেসক্লাব ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) এবং নেট মেম্বার বেলা। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক, পৌর কাউন্সিলরবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
মুক্ত আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে যেমন, লাল কাকড়ার জন্য আলাদা জোন করতে হবে,সী-বীচে মটরসাইকেল, শব্দদূষণ যানবাহনের হরেন, মাইক চালানো যাবে না। সী বীচে এলোপাতাড়ি দোকান বসানো যাবে না। জেলেদের জন্য আলাদা জেলেপল্লী তৈরি করতে হবে। এবং স্থানীয় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় পরিষদ গঠন করতে হবে। সী-বীচ রক্ষায় কি করনীয়, কুয়াকাটা নামে একটি উন্মুক্ত পার্ক, ট্যুরিস্টদের জন্য লকারের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার জনাব আবু হাসনাত মোহাম্মদ সহিদুল হক বলেন প্রথমে আমাদেরকে সচেতন হতে হবে এবং নিজেদেরকে টুরিস্ট বান্ধব করে গড়ে তুলতে হবে। এবং সকলের সমন্বয় সম্মিলিত ভাবে যেকোন সমস্যার সমাধান করতে হবে। প্রতিটি সেকশনে জবাবদিহিতার বিধান থাকতে হবে।
পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন আপনারা আমাকে সহযোগিতা করুন,আমার দায়িত্বের মধ্যে যা পরে আমি কুয়াকাটা সন্তান হিসেবে পূরণ করে দেব।তিনি আরো বলেন যে, মার্চ মাসের মধ্যে বাস টার্মিনাল এর কাজ শুরু হবে ইনশাল্লাহ।তাহলে রাস্তায় গাড়ি রাখার কারণে যে ভোগান্তি হচ্ছে তা দূর হবে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান সোহরাব হোসাইন বলেন, কুয়াকাটার সী-বীচ কে কেন্দ্র করে আজ এ কুয়াকাটা পর্যটন কেন্দ্র তাই সী-বীচ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনারা টুরিস্ট বান্ধব হোন দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে।