শিরোনাম

| |

শেখ কুতুব উদ্দিন এর যানাজা নামাজ ও দাফন সম্পূর্ন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 10, 2021 11:07 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ  : বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার গার্ড অফ অনার প্রদর্শন এ মধ্য দিয়ে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর হাতেমালী কলেজ চত্বরে মাঠে জানাজা শেষে তাকে

পরে তার মরদেহ মুসলিম গোরস্তানে দাফন সম্পূর্ন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় জানাযার নামাজে অংশ গ্রহন করেন জেলা ডিপুটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মহিউদ্দিন মানিক (বীর প্রতিক),বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,সংসদ সদস্য অধ্যাপক শাহ আলম, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান,সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,সাবেক সংসদ ও আওয়ামী লীগ নেতা আলহাজ,মনিরুল ইসলাম মনি, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু, সাবেক সংসদ,সাবেক হুইপ ও কেন্দীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার, জাপা চেয়ারম্যনের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, জেলা জাসদ সম্পাদক এ্যাড.আঃ হাই মাহাবুব,মহনগর যুব লীগ আহবায়ক ও প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন সহ সরকারী বিএম কলেজ অধ্যক্ষ,সরকারী হাতেম আলী কলেজ অধ্যক্ষ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ প্রর্যায়েক্রমে এক এক শেখ কুতুব উদ্দিনের কফিনে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি গভীর শোক প্রকাশ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। পরে তার মরদেহ মুসলিম গোরস্তানে দাফন সম্পূর্ন করা হয় তাঁকে চিরনিদ্রায় শায়িত করার সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক অনুজ সহযোদ্ধা ও ন্যাপের নেতা–কর্মীরা। অন্য দিকে বাংলাদেশ সরকারের রাস্ট্রপতির পক্ষে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদিনের কফিনে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জসীস উদ্দিন হায়দার। পরে পাব্যর্ত শান্তি কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসনাত আব্দুল্লাহ’র পক্ষে ফুলের শ্রদ্ধা জানান তারই জৈষ্ঠ সুযোগ্য সন্তান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পরবতীতে বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ ও নানা সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার ল্যাব এইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ এর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বেশকিছু দিন ধরে বাধ্যর্কজনিক রোগে ভুগছিলেন। গত রোববার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানকার ল্যাব এইড হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবরণ করেন। কুতুব উদ্দিন আহম্মেদ ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে মেজর এম এ জলিলের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন। উল্লেখ যে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ এর মৃত্যুতে বরিশাল জেলা কমান্ডার সাতদিনের শোক কর্মসূচি গ্রহণ করেছেন। আগামীকাল ১১ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবৃন্দের পক্ষে মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিনের কবর জিয়ারত ও কবরে পুস্পার্ঘ অর্পন করা হবে। ১২ ফেব্রুয়ারি শুক্রবার বরিশাল নগরীর সকল মসজিদ এর দোয়া মোনাজাত করা হবে। ১৩ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪ টার সময় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সাবনে মিলাদ মাফিল ও দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী সোমবার সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা ও দোয়া মোনাজাত করা হবে। ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪ টা ৩০ মি এর সময় মুক্তি যোদ্ধা সন্তানের কমান্ডারের আয়োজনে মিলাদ ও দোয়া মোনাজাত করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ