শিরোনাম

| |

আওয়ামী লীগের প্রার্থীর ইশতেহার ঘোষণা , ২০২৫ সালে বানারীপাড়াকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করা হবে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 9, 2021 12:28 PM
Print Friendly and PDF

এস এল টি তুহিন : বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার নির্বাচনে ৪০ দফা পরিকল্পনা তুলে ধরে ইশতেহার দিয়েছেন আ’লীগের প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। আজ মঙ্গলবার (৯ফেব্রুয়ারী) বেলা সোয়া ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সর্বস্তরের মানুষের সামনে তিনি ইশতেহার তুলে ধরেন।

সুভাষ চন্দ্র শীল বলেন, বিগত পাঁচ বছর দায়িত্ব পালনকালে নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ শুরু করেছেন। এরমধ্যে অনেক কাজই ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। তিনি ১৮টি উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে সুভাষ চন্দ্র শীল বলোন, পৌরসভার উত্তরপাড়-দক্ষিনপাড় ব্রীজ, এপ্রোচ সড়কসহ একাধিক সড়ক সংস্কার, সন্ধ্যা নদী সুরক্ষা বাধ নির্মান, গোরস্থান-শ্মশানঘাট নির্মান, পৌরসভার প্রতিটি বাড়িতে সুপেয় পানির ২২৫ টি লাইন সংযোগ, স্ট্রিট লাইট ৯৫০ টিতে উন্নিতকরণ, পৌরসভা শতভাগ দুর্নীতিমুক্তকরণ। সুভাষ চন্দ্র শীল বলেন, বানারীপাড়ার মানুষ ঐতিহ্যগতভাবেই প্রাগ্রসর চিন্তার অধিকারী। আমরা আজ যা ভাবি, দেশের অন্য দশটি জনপদের মানুষ একবছর পর তা ভাবে। ৩াই আপনাদের ওপর শতভাগ আস্থা, বিশ্বাস ও ভালােবাসা রেখেই বলতে চাই, ২০২৫ সালের মধ্যে বানারীপাড়া দেশের অন্যতম উন্নত আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে। উচ্চকিত মানবিক আদর্শে, সমৃদ্ধি ও সম্প্রীতির আলোকে বানারীপাড়াই হবে- আপনার, আমার ভালবাসার অভিন্ন ঠিকানা । তিনি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় ৪০ দফা উল্লেখ করে বলেন, জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করা তার লক্ষ্য। নির্বাচিত হলে পৌরসভায় ৩৫० কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহন করা হবে, সিটিইআইপি-২ প্রকল্পের আওতায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সড়ক, অবকাঠামােসহ টেকসই উন্নয়ন কার্যক্রম গ্রহন করা হবে, বানারীপাড়াকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীতকরণ, নতুন ৪টি গ্রাম-মাছরং, রাজ্জাকপুর, মহিষাপােতা ও নরােত্তমপুরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা, ৫ কোটি টাকার সােলার স্ট্রিট লাইট স্থাপন, পৌরকর প্রদানে অনলাইন ব্যবস্থাপনা, সিটিজেন ডাটাবেইজ তৈরি করে প্রত্যক নাগরিকদের তথ্য সংগ্রহ, নতুন ১৫ টা সড়ক নির্মাণ, নতুন ৭ টি ব্রীজ-কালভার্ট নির্মাণ, বান্দরবাজারে ৩ তলা বানিজ্যিক কিচেন মার্কেট তৈরি, সন্ধ্যা নদী তীরে দৃষ্টিনন্দন ইকো-রিসাের্ট/ট্যুরিস্ট স্পট নির্মন, পুরো পৌরসভাকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে। ইশতেহার ঘোষণা শেষে মেয়র প্রার্থী পৌরশহরে গণসংযোগ করেন। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের সদস্য আনিচুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু, সাধারন সম্পাদক মাওলাদ হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের গোলাম ফারুক, পৌর আলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। প্রসঙ্গত, বানারীপাড়া পৌরসভায় তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে অ্যাড: সুভাষ চন্দ্র শীল, বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ