শিরোনাম
অনলাইন নিউজ ডেস্ক : নারী কেলেঙ্কারি এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেশের সব সেনানিবাসে ‘অবাঞ্ছিত’ বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। গত বছরের জুলাই মাসে হঠাৎ এমন দেশ-বিরোধী চক্রান্তে মেতে উঠেছিলেন তিনি। প্রথমে মনে করা হয়েছিলো জনপ্রিয়তা পেতেই তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। পরে জানা যায়, বিএনপির ফেরারি নেতা তারেক রহমান ও দেশ বিরোধী একটি চক্রের প্ররোচনায় পড়েই তিনি সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। উক্ত ঘটনার ছয় মাস পর এবার দেশ বিরোধী চক্রান্তে নেমেছে কাতার ভিত্তিক বানোয়াট নিউজ চ্যানেল আল জাজিরা। জানা যায়, তারেক-বার্গম্যানদের প্রলোভনে দেশবিরোধী ষড়যন্ত্রে নেমেছে আল-জাজিরা।
সম্প্রতি আল-জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামে একটি বিভ্রান্তিকর তথ্য সম্বলিত প্রতিবেদন তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। যার মধ্যে একাধিক মিথ্যা তথ্যের সমারোহ পাওয়া যায়। যার ফলে বাংলাদেশ থেকে এর কড়া প্রতিবাদ করা হয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, জামায়াতে ইসলামী চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত কুখ্যাত ব্যক্তিরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যে অপপ্রচার চালিয়ে আসছে, এটি তারই একটি অংশ ছাড়া আর কিছুই নয়। ১৯৭১ সালে একটি স্বাধীন জাতি হিসেবে জন্ম নেওয়ার পর থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে আদর্শের ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে, এই প্রতিবেদনে তার সম্পূর্ণ বিপরীত বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আল-জাাজিরার প্রতিবেদনের ঐতিহাসিক বিবরণে ১৯৭১ সালের জামায়াতের সহযোগিতায় হওয়া ভয়াবহ গণহত্যার কথাও উল্লেখ করতে পারেনি। লাখো বাঙালিকে তারা হত্যা করেছিল এবং দুই লাখেরও বেশি বাঙালি নারীকে ধর্ষণ করেছিল। আল-জাজিরার প্রতিবেদনটি রাজনৈতিক পক্ষপাতিত্বের একটি প্রতিচ্ছবি মাত্র। এমনটি এই প্রতিবেদনের প্রধান ভাষ্যকার ডেভিড বার্গম্যানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ দোষী সাব্যস্ত করেছিল, একাত্তরের মুক্তিযুদ্ধে সরকারিভাবে ঘোষিত মৃত্যুর সংখ্যা চ্যালেঞ্জ করার জন্য।
লক্ষ্যণীয় যে, আল জাজিরার প্রতিবেদনে যিনি মূল ‘তথ্য’ দিয়েছেন, তিনি আল-জাজিরা ঘোষিত একজন ‘সাইকোপ্যাথ’ এবং আন্তর্জাতিক অপরাধী।
‘প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে এই নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কের কোনো প্রমাণ নেই এবং একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেল হয়েও মানসিকভাবে অপ্রকৃতস্থ ব্যক্তির কথার ভিত্তিতে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতা।’
জানা যায়, এ কারণে আল-জাজিরার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইবুনালে মামলাও করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।
সূত্র ;বাংলা নিউজ ব্যাংক
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 4, 2026 | |
| Fajr | 4:48 am |
| Sunrise | 6:01 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:42 pm |
| Maghrib | 5:22 pm |
| Isha | 6:35 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||