শিরোনাম

| |

বিদ্রোহী প্রার্থীর জন্ম হয়, নেতাদের গ্রুপিংয়ের কারণেই ।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 22, 2021 5:36 PM
Print Friendly and PDF

 

-প্রভাষক আমিনুর রহমান শামীম বরিশাল মহানগর, বরিশাল।

ক্ষমতাশীন দল বা যে কোন বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে প্রায়শই বিদ্রোহীদের সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়। কমিটি গঠন থেকে শুরু করে দলীয় মনোনয়নের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে প্রভূভক্ত ও ব্যক্তি অনুসারীদের উপর অধিক গুরুত্ব দেয়াকেই কারণ হিসেবে দেখছেন তৃনমুল রাজনৈতিক কর্মীরা।

রাজনীতি থেকে গ্রুপিং বন্ধ না হওয়ায় অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে সুষ্ঠু রাজনৈতিক চর্চা, সহমর্মিতা, সভ্যতা ও গনতান্ত্রিক সংস্কৃতি ব্যহত হচ্ছে। যোগ্য নেতৃত্বের অভাবে মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

যে দলই সরকার গঠন করুক বা দেশ ও জনগণের জন্য নিরলস কাজ করে যাক; যদি অভ্যন্তরীণ গ্রুপিং বন্ধ না করতে পারে তবে সকল অর্জন ম্লান হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। এই গ্রুপিংয়ের কারণেই দলের কর্মী বৃদ্ধি হ্রাস পাচ্ছে, ভোটার বৃদ্ধিও হ্রাস পাচ্ছে এরই ফলশ্রুতিতে দলের মধ্যে সুবিধাভোগী ও মধ্যস্বত্বভোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই মধ্যস্বত্বভোগী তৃতীয় নেতৃত্বের কারণেই প্রকৃত নেতৃবৃন্দের মধ্যে মূলত গ্রুপিং এর সৃষ্টি হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে,
আশির দশক ও তার পূর্বে রাজনীতিতে দলীয় হাইকমান্ড থেকে যোগ্যদের মূল্যায়ন করা হতো। রাজনৈতিক নেতারা যোগ্যদের খোঁজে ত্যাগীদের বাড়িতে গিয়েও উপস্থিত হয়েছেনএমন নজিরও রয়েছে। এর কারণ রাজনৈতিক নেতা কর্মীরা নিঃস্বার্থ ও জনগণের জন্য সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজনীতি করতেন। তখন মানুষ দলীয় পরিচয়, রাজনৈতিক অভিভাবকের পরিচয় দিয়ে রাজনীতি করেন নাই। ক্ষমতা, পদ-পদবি, অর্থবিত্ত বা ভোগবিলাসের জন্য রাজনীতি করেন নাই।

যে কোন রাজনৈতিক দলের দর্শন, আদর্শ, সমর্থন, কর্মীদের সক্রিয় অংশ গ্রহণ ও নীতিনৈতিকতা অক্ষুণ্ণ রাখতে যে কোন দলেরই উচিত অনুপ্রবেশকারি তথা মধ্যস্বত্বভোগী রাজনৈতিক ব্যবসায়ীদের দল থেকে বের করে দেয়া।

দলগুলোর হাইকমান্ডের নেতৃবৃন্দের খুঁজে বের করতে হবে কোন গোষ্ঠী বা রাজনৈতিক ব্যবসায়ীদের
কারণে বিদ্রোহী প্রাথী সৃষ্টি
হচ্ছে। কোন ব্যক্তি বর্গের কারনে আজ অবহেলিত তৃণমূল নেতৃবৃন্দ মুল্যায়িত হচ্ছে না? কোন শ্রেনীর স্বার্থে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও সফলতা থেকে অবহেলিত কর্মীদের বঞ্চিত করা হচ্ছে?

তাই সকলের উচিত গ্রুপিংয়ের রাজনীতি বন্ধকরে, নাক,কান, চোখ খোলা রেখে; লোভ লালসা, অর্থবিত্ত, ভোগবিলাস, অহংকারএর উর্ধ্বে এসে উপযুক্ত ব্যক্তিদের নিয়ে দলের আর্দশ ও দর্শনকে সামনে রেখে এগিয়ে যাওয়া।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ