শিরোনাম

| |

বরিশালে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের উপর হামলা।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 21, 2021 7:43 PM
Print Friendly and PDF

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক দক্ষিনবঙ্গ সংবাদের ক্রাইম রিপোর্টার আল ইমরান গত ৩/৪ মাস আগে একটি সংবাদ প্রকাশ করেন এবং সমাজসেবা অফিসে একটি অভিযোগ দায়ের করার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করা হয়।হামলার শিকার আল ইমরান বলেন,আমি এখন থেকে ৩/৪ মাস আগে সমাজসেবামূলক একটি সংবাদ প্রকাশ করি এবং বরিশাল আঞ্চলিক সমাজসেবা অফিসে অভিযোগ দায়ের করি।অভিযোগের সূত্র ছিল বরিশাল সি এন্ড বি রোড কাজীপাড়া তেমাথা ১ম গলি রাস্তা সংলগ্ন একটা হাসের ফার্ম/খামার করে এলাকার সাধারণ মানুষের চলাচলে চরম আকারে ব্যাহত হচ্ছে কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ দূষণ করছে বিধায় আমি অভিযোগ করি।এই সূত্র ধরে আমাকে আরো একদিন হামলা করা হয় তারই ধারাবাহিকতায় আজকেও তারা পরিকল্পিতভাবে রানা প্লাজার সামনে আমার উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে আমার দুই পা ভেঙ্গে দেয় আমি এখন শয্যাসায়ী।
আমার উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায় ওবায়দুল ইসলাম সেন্টু(৫৬) পিতাঃ মৃত রশিদ হাং ও তার ছেলে সৌরভ(১৮) তার ভাই ঝন্টু(৪৪) ও তার স্ত্রী নাসিমা বেগম ও জামাই সোহেল(৩৫) সহ আরো অজ্ঞাতনামা দুইজন মিলে হামলা করে।
আমি অনেক আগে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা করছি যাহার নং ৫৫১/২০।
আমি প্রশাসনের নিকট এর সুরাহা ও তদন্তপূর্বক সু বিচার দাবী করছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ