শিরোনাম

| |

বাউফলের পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর নেই

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 16, 2021 6:38 PM
Print Friendly and PDF

বাউফল প্রতিনিধি ঃঃ পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান তালুকদার আজ সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে হৃদরোগ জনিত কারণে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে পুরো বাউফল জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

তিনি ছাত্রজীবন থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে দায়িত্বশীল ভাবে সকল কাজ সম্পন্ন করেছে। তিনি বাউফলের প্রতিটি মানুষের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধাভাজন একজন মানুষ ছিলেন।

তার মৃত্যুতে তাৎক্ষনিক শোক বার্তা প্রকাশ করেছেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল। তাৎক্ষনিক শোকবার্তায় মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

শোকবার্তায় মেয়র বলেন, জহিরের মত ভালো মানুষ, গুণী একজন নেতা ও ক্রীড়ামতী মানুষকে বাউফল বাসি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

জানাযার নামাজ আদায় করার জন্য মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল ঢাকা থেকে বাউফলের উদ্যেশ্যে রওনা হয়েছেন।

এছাড়াও বাউফল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

জহির রায়হান তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে আজ বাউফলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ টি স্থগিত করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ