শিরোনাম

| |

অবশেষে বাসায় ফিরলেন রিজভী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 26, 2020 3:53 PM
Print Friendly and PDF

দীর্ঘ ৭৮৭ দিন পর কেন্দ্রীয় কার্যালয় ছাড়লেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয় ছেড়ে নিজ বাসায় যান তিনি।

২০১৮ সালের ৩০ জানুয়ারি থেকে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলেন বিএনপির এই নেতা।

এ বিষয়ে রিজভী আহমেদ গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন কেন্দ্রীয় কার্যালয়ে ছিলাম।এখানেই আমার অনেকটা সময় কেটেছে। খুব কষ্ট হচ্ছে। যদিও আমি কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে একেবারের জন্য চলে যাচ্ছি না।
দলীয় কার্যক্রমের প্রয়োজন হলে আমি তখন আসবো।
আপাতত আমি আমার নিজের বাসায় থাকবো। কেন্দ্রীয় কার্যালয়ে আমি দেশনেত্রীর মুক্তির আন্দোলনের অংশ হিসেবে অবস্থান করেছিলাম। এখানে থাকা অবস্থায় একটা আতঙ্ক বিরাজ করতো আমার মনে। তারপরেও বুকে সাহস নিয়ে অবস্থান করেছি।

আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে, দেশনেত্রী বেগম জিয়া যতদিন পর্যন্ত অবৈধ সরকারের কারাগার হতে মুক্ত না হন ততদিন পর্যন্ত দলীয় কার্যালয়েই থাকবো। কষ্ট করে থেকেছি। গতকাল দেশনেত্রীর মুক্তিতে কিছুটা হলেও স্বস্তি লাগছে।
সরকারের নির্বাহী আদেশে গতকাল ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপরই রিজভী সিদ্ধান্ত নেন যে তিনি আর দলীয় কার্যালয়ে আর থাকবেন না।

বিডি প্রতিদিন

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ