শিরোনাম

| |

বরিশাল জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব’র মৃত্যুতে, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 9, 2021 12:06 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 

শুক্রবার (৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি পরিবারের স্বজনদের বরাত দিয়ে বরিশাল সংবাদকে নিশ্চিত করেছেন জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজীব হোসেন সাগর।

 

সরকারি বরিশাল কলেজে ছাত্রদলের রাজনীতি থেকে আলোচনায় পারভেজ আকন বিপ্লব। তিনি ওই কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। বর্তমানে তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন নিয়মিত আইনজীবী ছিলেন। এছাড়াও করোনাকালীন সময়ে নিজস্ব অর্থায়নে আর্ত-পিড়িত মানুষের পাশে থেকে কাজ করেছেন। শীতার্ত মানুষের জন্য সাহায্য নিয়ে ছুটেছেন মানুষের দােড়গোরায়।

 

রাজনৈতিক অঙ্গনে তুমুল জনপ্রিয় ছিলেন পারভেজ আকন বিপ্লব।

সর্বোপরি একজন পরিচ্ছন্ন রাজনীতিক ও মানুষ হিসবে তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন।

তার মৃত্যুতে বরিশাল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে বরিশালের রাজনৈতিক অঙ্গনে অনেক বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জানাজায় উপস্থিত তার ভক্তবৃন্দ সহকর্মীরা। পারভেজ আকন বিপ্লব বরিশাল রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত এবং সর্বজনপ্রিয় একজন মানুষ ছিলেন এমনটাই বলছেন সকলে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ