শিরোনাম

| |

জমে উঠেছে পিরোজপুর পৌর সভা নির্বাচন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 8, 2021 5:37 PM
Print Friendly and PDF

 

এস এল টি তুহিন বরিশাল : পিরোজপুর পৌরসভায় বিনা প্রতিদ্বদ্বিতায় নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মালেক নির্বাচিত হওয়ার পর সকলের দৃষ্টি এখন কাউন্সিলর নির্বাচনের দিকে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩০ জন প্রার্থী কাউন্সিলর পদে ও ৮ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ওয়ার্ডের প্রার্থীরা ভোটের জন্য বিভিন্ন জায়গায় প্রচার, প্রচারণা চালাচ্ছেন। এমনকি প্রার্থীদের লোকজন বিশেষ করে পুরুষদের পাশাপাশি মহিলারাও বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন। প্রার্থীরাও দিচ্ছেন নানা ওয়াদা ও প্রতিশ্রুতি। এবারের নির্বাচনে রয়েছেন বেশ কিছু তরুণ প্রার্থী। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান হামদু সিকদারের পুত্র মো. নাছির উদ্দিন সিকদার সাগর। তিনি নিইজজিকে জানান, বর্তমান সরকারের উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে সেই ধারাবাহিকতায় উন্নয়নমূলক কাজ করতে চাই। সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে যেতে চাই। ৫ নম্বর ওয়ার্ডে আর একজন নতুন প্রার্থী সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন সোহেল নিউজজি কে বলেন , তিনিও বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে চান। তিনিও সন্ত্রাস ও মাদক মুক্ত এলাকা গড়ে তুলতে চান। ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাবেক কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার নিউজ জি কে জানান, অতীতের মতো এবারও গরীব, দুখি অসহায় মানুষের পাশে থাকতে চাই। ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুল আলিম সিকদার নিউজজি কে বলেন, আমার কাছে কাউকে আসতে হবে না, নিজেই মানুষের কাছে গিয়ে পৌঁছাবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল প্রকার ভাতা নিশ্চিত করে এলাকার উন্নয়নের জন্য কাজ করবো।
এছাড়া ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী ইশিতা বেগম হ্যাপি নিইজজি কে বলেন, সব সময় দুঃস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্তা মহিলাদের পাশে থাকবো এবং সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করবো। আগামী ১৬ জানুয়ারি পিরোজপুর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ