শিরোনাম

| |

চলন্ত ট্রেন থেকে ছুড়ে নবজাতকে হত্যা!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 6, 2021 4:00 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ  ময়মনসিংহ-জারিয়া নেত্রকোনা রেলপথের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির এসআই মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, গৌরীপুর উপজেলার পশ্চিম মইলাকান্দা এলাকার রেলওয়ে খুঁটি ৩৩৮/৭-৮ এর মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- চলন্ত ট্রেন থেকে নবজাতককে ছুড়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ