শিরোনাম

| |

কোয়ারেন্টিনে থাকবেন খালেদা জিয়া

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 25, 2020 3:56 PM
Print Friendly and PDF

দীর্ঘ ৭৭৫ দিন পর কারামুক্ত হয়ে বাসায় ফেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপাতত হোমকোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যায় গুলশানের ফিরোজা ভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মহাসচিব।

ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা ইতিমধ্যে তার বাসায় আছেন। তার সঙ্গে ডাক্তার আলোচনা করছেন। আপাতত কিছু দিনের জন্য ম্যাডামকে কোয়ারেন্টিনে রাখা হবে। ডাক্তাররা এ বিষয়ে আলোচনা করবেন। তার সঙ্গে যাতে কেউ দেখা করতে না পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি।

সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ ৭ নেতা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসভবন ফিরোজায় যান।

ফখরুলের সঙ্গে যাওয়া অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

অন্যদিকে বিএনপিপন্থী একটি চিকিৎসক দলও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় যান। এরা হলেন- প্রফেসর ডা. এফএফ রহমান, প্রফেসর ডা. রজিবুল ইসলাম, প্রফেসর ডা. আবদুল কদ্দুস, প্রফেসর ডা. হাবিবুর রহমান, প্রফেসর ডা. সিরাজ উদ্দিন ও প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 14, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ