শিরোনাম

| |

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী’তে সদর উপজেলা ছাত্রলীগ কেক কেটে উৎযাপন করে।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 4, 2021 3:29 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিনিধি ।।
বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন দিয়ে শুরু করে বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও মাঠে ছিল ছাত্রলীগ। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ বছর পেরিয়ে ৭৩ বছরে পদার্পণ করলো। জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন, তারুণ্যই পারে অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিতে। আর বাংলাদেশ ছাত্রলীগ সেই তারুণ্যের প্রতীক। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু গঠন করেন তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। উপমহাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সেই ছাত্রলীগের হাত ধরেই রচিত হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন। ৫৪’র যুক্তফ্রন্ট, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা ও ৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ। আজ (৪ জানুয়ারি) সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম জন্মদিন উপলক্ষে সদর উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে সাহেবেরহাট শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগার ক্লাবে বসে কেক কেটে ছাত্রলীগের ৭৩ তম শুভ জন্মদিন পালন করা হয়। উক্ত জন্মদিন উপলক্ষে উপস্তিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগ নেতা এম এম ইসলাম জাহিদ,
সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগার ক্লাবের প্রচার সম্পাদক মোঃ রেদওয়ান শাওন, মোঃ ইমরান হোসেন রানা, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ প্রিন্স সরদার, মোঃ সজল খলিফা, মোঃ উজ্জল মৃধা, মোঃ আরেফ মাহমুদ শুভ, মোঃ খলিলুর রহমান, চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রায়হান হাওলাদার, মোঃ রনি ফকির, বিপ্লব চন্দ্র দাঁস, ছাত্রলীগ কর্মী মোঃ রাকিব হাওলাদার, মোঃ সৌরভ হোসেনসহ প্রমুখ। এসময় ছাত্রলীগ নেতা এম এম ইসলাম জাহিদ ও রেদওয়ান শাওন বলেন, অসাম্প্রদায়িকতাকে প্রতিহত করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ মাঠে আছে এবং থাকবে। টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাকিব হোসেন বলেন, করোনার কারণে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আমরা সঠিকভাবে পালন করতে পারিনি তাই সল্প সময় নিয়ে আমরা ছাত্রলীগের নেতাকর্মী কেক কেটে শুভ জন্মদিন পালন করলাম। এসময় ছাত্রলীগ নেতারা আরও বলেন, ছাত্রলীগের সোনালি অর্জন ফিরিয়ে আনতে দলীয় শৃঙ্খলা ও ছোটখাটো ত্রুটির কারণে পুরো ঐতিহ্য ম্লান হওয়ার নয় এবং আদর্শিক কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার প্রশ্নে আপসহীন হতে হবে। একই সঙ্গে শিক্ষা, শান্তি প্রগতির প্রশ্নে আপসহীন হতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ