শিরোনাম
বরিশাল সংবাদ ঃ বরিশালের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল
বরিশাল সংবাদ ২৪ এর উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয় । ১লা জানুয়ারি শুক্রবার রাত ০৮ টায় বরিশাল সংবাদ ২৪ অফিসের সামনে স্থানীয় প্রায় ৫০ জন পথশিশুদের মাঝে মাস্ক বিতরণ, লটারি খেলা, হাড়িভাঙ্গা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খাবারের আয়োজন করা হয়। এসময় বরিশাল সংবাদ ২৪ এর প্রকাশক ও , সম্পাদক এবায়দুল হক খান তুহিন প্রধান সম্পাদক তহিদুল ইসলাম জুয়েল উপদেষ্টা পরিষদের সভাপতি মিলন শেখ সম্পাদক মন্ডলীর সভাপতি সাইদুর রহমান বাহার প্রধান নির্বাহী সম্পাদক মসিউর রহমান হীরা প্রধান ব্যবস্থাপনা সম্পাদক মাসুদ হাসান সাগর দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সাংবাদিক লিটন বাইজিদ, আজকের সুন্দরবন পত্রিকার সাংবাদিক তানজিমুল রিসাত, তারুণ্যের বার্তার সাংবাদিক মেহেদী তামিম, সময়ের বার্তা পত্রিকার রাকিব হাং, কলমের কন্ঠ পত্রিকার রিপন রানা সহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর অনুষ্ঠানে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এই আয়োজনকে সবাই সাধুবাদ জানান