শিরোনাম

| |

প্রাথমিকের ছাত্রীকে নগ্ন ভিডিও দেখিয়ে ধর্ষণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 29, 2020 1:36 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জে এক শিশুছাত্রীকে নগ্ন ভিডিও দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত যুবক সুজন শেখ পালিয়ে গেছে।

ভিকটিম একটি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণিতে উত্তীর্ণ হলো। অন্যদিকে সুজন স্থানীয় ইজিবাইক চালক।

সুজন বিবাহিত এবং দুই সন্তানের জনক। তিনি মাদকাসক্ত যুবক বলেও জানান স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুজ্জামান বলেন, শিশুটি আমাদের এখানে জরুরি বিভাগে এসেছিল। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানোর পরামর্শ দিয়েছি।

ভিকটিমের বাবা জানান, দুপুরে তার মেয়ে মায়ের ভেজা কাপড় শুকাতে বাড়ির পাশের মাঠে যায়। এ সময় সুজন তাকে একা পেয়ে মুখে চেপে ধরে ওই মাঠের পাশের জঙ্গলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে নগ্ন ভিডিও দেখায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরো জানান, মেয়েকে না পেয়ে ডাকতে ডাকতে মাঠের পাশে চলে যায়ন তিনি। সেখানে গিয়েও তাকে ডাকাডাকি শুরু করেন। পরে শিশুটি চিৎকারে ওই পরিত্যক্ত ঘরে গিয়ে দু’জনকে বিবস্ত্র অবস্থায় দেখেতে পান। এ সময় ধর্ষককে ধরলেও ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে যায়। পরে ভিকটিম তার অভিভাবকদের কাছে সবকিছু খুলে বলে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ