শিরোনাম

| |

বরিশালে ৪ কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী চুন্নু গ্রেপ্তার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 29, 2020 12:55 PM
Print Friendly and PDF

বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটায় চার কোটি টাকা মূল্যের তিনটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড। এ সময় মো. চুন্নু মিয়া (৫০) নামের ব্যক্তিকে আটক করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দক্ষিণ জোন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বন্যপ্রাণী পাচার করছে কিছু পাচারকারীরা। পরে অভিযান চালিয়ে দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে তিনটি তক্ষকসহ চুন্নু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করি। তক্ষকগুলোসহ চুন্নুকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তক্ষকগুলোর দাম প্রায় চার কোটি টাকা।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে। এ ছাড়া উদ্ধার করা তক্ষকগুলো পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ