শিরোনাম

| |

উজিরপুর পৌরসভা নির্বাচন,দ্বিতীয় বারের মত গিয়াস উদ্দিন বেপারী পৌর মেয়র নির্বাচিত।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 28, 2020 5:22 PM
Print Friendly and PDF

 

মেহেদী হাসান ঃদ্বিতীয় বারে অনুষ্ঠিত উজিরপুরে পৌরসভা নির্বাচনে ২০২০এ বেসরকারি ভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী নৌকা প্রতীক নিয়ে ৫৭০৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত পৌর মেয়র নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে শহিদুল ইসলাম ৮৩৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মননিত প্রার্থী হাতপাখা পেয়েছেন ৬৭৭ ভোট।২৮ ডিসেম্বর সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকেল ৪ টা পর্যন্ত চলে তবে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন করা হয়েছে বলে ভোটারদের ভোট প্রয়োগে ধীরগতির কারনে ১, ৩, ৯ নং ওয়ার্ডে নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরিতে ভোট গ্রহন সম্পন্ন হয়। এছাড়া সাধারণ কাউস্নিলর পদে ১নং ওয়ার্ডে দ্বিত্বীয় বারের মতো অসিম ঘরামী, ২নং ওয়ার্ডে হেমায়েত উদ্দিন হিমু, ৩ নং ওয়ার্ডে নতুন ভাবে নাসির শিকদার, ৪ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো নজরুল ইসলাম মামুন,৫ নং ওয়ার্ডে নতুন ভাবে মজিবুর রহমান, ৬ নং এবং ৭ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় হাকিম শিকদার ও দ্বিতীয় বারের মতো রিপন মোল্লা নির্বাচিত হন। ৮ নং ওয়ার্ডে আবারো খায়রুল ইসলাম ৯ নং ওয়ার্ডে মোঃ খবির উদ্দিন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনের মহিলা কাউস্নিলর পদে ১,২,৩ নং ওর্য়াডে আখি খানম, ৪,৫,৬ নং ওয়ার্ডে সামসুন নাহার, ৭,৮,৯ নং ওয়ার্ডে রানী বেগম নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য উজিরপুর পৌরসভায় ১১৯২৪ জন ভোটারের বিপরীতে ৯টি ওর্য়াডে ৪১টি কক্ষে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে বলে সহকারী প্রিজাইডিং অফিসার উজিরপুর নির্বাচন কর্মকর্তা আলীমুদ্দিন জানিয়েছেন।

 

 

মেহেদী হাসান

রিপোর্টার

মোবা: ০১৭১৬৯১১৩৩২

তারিখ: ২৮/১২/২০২০ ইং

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:21 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ