শিরোনাম

| |

সহকর্মীকে যৌন হয়রানি করেন সোনালী ব্যাংকের রিশাল চক বাজার শাখার ম্যানেজার প্রিন্স পারভেজের!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 26, 2020 1:34 PM
Print Friendly and PDF

স্টফ রিপোর্টার :: বরিশাল চক বাজার সোনালী ব্যাংক ম্যানেজার প্রিন্স পারভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। কাজের অজুহাতে নারী সহকর্মীদের শরীরে স্পর্শ করা তার পুরোনো অভ্যাস। এরআগে বরিশাল জেলার উজিরপুর উপজেলা সোনালী ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় কয়েকজন নারীদের সাথে এহেন কর্মকাণ্ডের কারনে ওখান থেকে পালিয়ে যেতে হয়েছে।

নারী কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়ও সেখান থেকেও নানাভাবে অপদস্ত হয়েও ক্ষ্যন্ত হয়নি প্রিন্স পারভেজ।

বর্তমান বরিশাল চকবাজার শাখায় ম্যানেজার প্রিন্স পারভেজের লোলুপ দৃষ্টির কারনে নারীদের কাজ করা অনেকটা মুশকিল হয়ে পড়েছে। সোনালী ব্যাংক চকবাজার শাখার সিনিয়র অফিসার ছদ্মনাম (রিয়া)কে অনেকদিন যাবত কুপ্রস্তাব ও বিভিন্ন সময়ে তার শরীরে হাত দেয়ার চেষ্টা চালিয়ে আসছে ম্যানেজার প্রিন্স পারভেজ।

এ বিষয় সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখায় ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রিয়া। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়- দীর্ঘদিন যাবত ম্যানেজার প্রিন্স পারভেজ কাজের অজুহাতে রিয়ার শরীরে স্পর্শ করে ও বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকাণ্ডের জন্য সরাসরি ও মোবাইলে বলে।

লিখিত অভিযোগের বিষয় সোনালী ব্যাংক বরিশাল প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার বাসুদেব দাশ বলেন, প্রিন্স পারভেজের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তিন সদস্যর একটি তদন্ত কমিটি করেছি তদন্ত প্রতিবেদন পেলে আমরা অফিশিয়াল ভাবে ব্যবস্থা নিবো।

ঘটনার সত্যতা স্বীকার করে ভুক্তভোগীর স্বজন বলেন বিষয়টি আমরা ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের কাছে বিচারের জন্য লিখিত ভাবে জানিয়েছি তারা কোনো পদক্ষেপ না নিলে আমরা আইনের আশ্রয় নেব।

সোনালী ব্যাংক ম্যানেজার প্রিন্স পারভেজের অনৈতিক কর্মকান্ডের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে অসুস্থতার অজুহাতে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:21 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ