শিরোনাম

| |

দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের সুযোগ দিতে হবে : ওবায়দুল কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 26, 2020 12:14 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে। দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই।’

শনিবার (২৬ ডিসেম্বর) সদ্য প্রয়াত ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের স্মরণসভায় তিনি এ কথা বলেন। স্মরণসভায় নিজ বাসভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

ওবায়দুর কাদের বলেন, ‘বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন। এদেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই। বাদল রায় তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন।

তিনি আরও বলেন, ‘তরুণদের খেলাধুলায় সুযোগ করে দিতে হবে। না হলে তারা মাদকসহ সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে।’

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন , ‘কেউ কেউ ব্যাক্তিস্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন। এ থেকে বের হয়ে আসতে হবে। ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।’

ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদসহ বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সাংবাদিক, খেলোয়াড়, সংগঠক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ