শিরোনাম
এস এল টি তুহিন : বরিশালে উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় বরিশাল নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রার্থনার মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করেন ক্যাথলিকরা। এছাড়া সকাল ৯টায় ব্যাপ্টিস্ট চার্চে এবং সেন্ট পিটার্স চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হয়।এ সময় নগরীর বিভিন্নস্থান থেকে আসা ভক্তরা চার্চগুলোতে ভীর করেন। পরে খ্রিস্টান কলোনীগুলোতে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। ছোট ছোট শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী পুরুষ-নেচে গেয়ে দিনটি উদযাপন করে। তারা বলেন, প্রতিবছরের মতো বড়দিন এবারও তাদের মাঝে ফিরে আসলেও মহামারী করোনার কারনে তারা স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে এই উৎসব পালন করছেন। ইশ^রের কাছে প্রার্থনা থাকবে যাতে দ্রুত এই মহামারী থেকে দেশ ও বিশকে তিনি মুক্ত করেন। বরিশালে ক্যাথলিক, অক্সফোর্ড ও ব্যাপ্টিস্ট গোত্রের খ্রিস্টান রয়েছে।