শিরোনাম

| |

কুয়াকাটা পৌর নির্বাচনকে ঘিরে মেয়র প্রার্থীদের মাঝে ব্যপক উদ্বেগ -উৎকন্ঠা।।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 24, 2020 10:58 AM
Print Friendly and PDF

এসএম আবির হাসান কুয়াকাটা ঃঃ

কুয়াকাটা পৌরসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মেয়র প্রার্থীদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা ততোই বিরাজ করছে। আর সাধারন ভোটারদের মাঝে সর্বগমহয় হয়ে উঠছে পৌরসভা নির্বাচন।বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। কুয়াকাটায় একই সাথে দেখা মিলে সূর্য উদয় ও সূর্য অস্ত। আর এই সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর নানান প্রান্ত থেকে প্রতিনিয়ত ছুটে চলে আসে হাজার মানুষ। বিশেষ করে রাস পূর্ণিমার সময় দেখা মেলে লাখো মানুষের মহা মিলনমেলা। ১৫ ই ডিসেম্বর ২০১০ সালে গঠিত হয় কুয়াকাটা পৌরসভা।পৌরসভাটির আয়তন ৮.১১বর্গ কিলোমিটার। জনপথের প্রথম পৌর পিতা হিসেবে শপথ গ্রহণ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আব্দুল বারেক মোল্লা। বর্তমান সময়ে ২৮ডিসেম্বর ২০২০ইংরেজি তারিখে কুয়াকাটা পৌরসভার দ্বিতীয় তম পৌর নির্বাচন। এ নির্বাচনে ৪ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে মনোনীত হন বর্তমান মেয়র ও কুয়াকাটা পৌরসভার আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল বারেক মোল্লা, ধানের শীষ নিয়ে মনোনীত হন আলহাজ্ব মোঃ আজিজ মুসল্লী,স্বতন্ত্র প্রতীক জগ মার্কা নিয়ে মনোনীত হন মোঃ আনোয়ার হাওলাদার,চরমোনাই থেকে হাত পাখা প্রতিক নিয়ে আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মুন্সী। এছাড়া কাউন্সিলর পদে ৯ ওয়ার্ড এ লড়ছেন ৩৩ জন সংরক্ষিত মহিলা পদে আছেন ৮ জন।বর্তমানে পুরো কুয়াকাটা পৌরসভা চলছে নির্বাচনী আমেজ। সড়ক মহল্লার চায়ের দোকান গুলোতে বিরাজ করছে নির্বাচনি গুঞ্জন । মেয়র পদপ্রার্থীর নানান জায়গায় করছেন উঠান বৈঠক দিচ্ছেন নানান ধরনের উন্নয়ন প্রতিশ্রুতি। সকল প্রার্থীরা একই প্রতিশ্রুতি দিচ্ছেন। জয় হলে কুয়াকাটা পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন নির্মূল করা হবে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও ভূমিদস্যুদের। নিশ্চিত করা হবে স্থানীয় জনগণের সুন্দর পরিপাটি জীবন ব্যবস্থা। কোন প্রকার কালো টাকার প্রভাব না পড়লে স্থানীয় জনগণের ভোটের মধ্য দিয়ে জয় নিশ্চিত করতে পারবেন প্রার্থীরা। স্থানীয় ভোটাররা জানান যে ব্যক্তি কুয়াকাটাকে মডেল পৌরসভা উন্নত পর্যটক নগরী উপহার দিতে পারবেন তাকে তারা তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ