শিরোনাম

| |

কলকাতায় হোটেলের বিছানায় তরুণীর রক্তাক্ত নগ্ন মৃত দেহ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 23, 2020 1:41 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ কলকাতার নিউটাউন এর ডিডি ব্লকের একটি হোটেলে এক তরুণীর নগ্ন রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের অনুমান, সঙ্গম করার পর মদের বোতল দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে তরুণীর মাথা। দেহে এবং গলাতেও ক্ষতচিন্হ আছে। সঙ্গী যুবক পলাতক।

মঙ্গলবার সকালে এক তরুণ-তরুণী নিউ টাউন এর ওই হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রুম ভাড়া নেয়। বৈধ কাগজপত্রও দেখায় তারা। ঠিকানা ছিল মেদিনীপুরের। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ তাদের চেকআউট করার কথা ছিল।
তরুণটি নিজের নাম হোটেলের রেজিস্টারে লেখায় অমিত ঘোষ। সন্ধ্যা সাতটা নাগাদ অমিতকে হোটেলের লোকরা বাইরে বেরোতে দেখেন। সাড়ে সাতটার পর চেকআউট না হওয়ায় হোটেলের লোকরা অমিতের মোবাইলে ফোন করেন, সেটা সুইচড-অফ ছিল। অনেকবার বেল দেয়াতেও কেউ দরজা না খোলায় হোটেলের মাস্টার কি দিয়ে দরজা খুলতেই দেখা যায় তরুণীর নগ্ন রক্তাক্ত দেহ। পাশে মদের বোতল। মাথাটা থেঁতলানো। হোটেল কর্তৃপক্ষ স্থানীয় টেকনো সিটি থানাকে খবর দেয়।

পুলিশের প্রাথমিক অনুমান মদ খেয়ে মিলিত হওয়ার পর কোনও কিছু নিয়ে বচসার জেরে অমিত ঘোষ বোতল দিয়ে তরুণীটিকে আঘাত করায় তাঁর মৃত্যু হয়। অমিতের দেওয়া ঠিকানায় পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। তরুণ-তরুণী আদৌ স্বামী-স্ত্রী কিনা তাই নিয়েও পুলিশের সন্দেহ আছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ