শিরোনাম

| |

দিন-দুপুরে যাত্রীদের জিম্মি করে লঞ্চে ডাকাতি, আটক এক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 21, 2020 11:50 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ শরীয়তপুর জেলার নড়িয়া থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী এমএল শাহ আলী-৪ লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল যাত্রীদের জিম্মি করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ এই ঘটনায় বিল্লাল হোসেন (৪৫) নামে একজন ডাকাতকে আটক করেছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর সীমান্তবর্তী এলাকা কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে রোববার সন্ধ্যারাতে বরিশালগামী পারাবত-১২ লঞ্চেও ডাকাতেরা হানা দেয়। এসময় কেবিনের এক ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার সময় এক ডাকাতকে আটক করে লঞ্চের স্টাফরা। এরপরই আজ সকালে চাঁদপুরগামী লঞ্চে ঘটে ডাকাতির এ ঘটনা।

শরীয়তপুরের ভোজেশ্বর থানার পাঁচক গ্রামের কোহিনুর বেগম নামে এক যাত্রী সাংবাদিকদের বলেন- তারা একই পরিবারের ৪ জন লঞ্চে ছিলেন। ডাকাত সদস্যরা তাদেরকে জিম্মি করে স্বর্ণের গহনা নিয়ে যায়।
নড়িয়া থানার উত্তর নড়িয়া গ্রামের আরেক যাত্রী আব্দুল জাব্বার মাঝি জানান- তিনি চাঁদপুরে আসছিলেন। ডাকাতরা তার নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

আরেক যাত্রী সুমন মিয়া সাংবাদিকদের বলেন, ডাকাতরা তার নগদ ৭ হাজার টাকা ও মোবাইল নিয়ে গেছে। এভাবে লঞ্চে থাকা সব যাত্রীর মূল্যবান জিনিসপত্র ২০ মিনিটের মধ্যে স্পিডবোট নিয়ে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে লঞ্চের মাস্টর হেলাল হোসেন সাংবাদিকদের বলেন, সকাল ৮টায় নড়িয়া থেকে লঞ্চটি ছেড়ে আসে। সাড়ে ৯টার দিকে কাচিকাটার দিকে আসলে দু’টি স্পিড বোট দিয়ে আসা ১৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল লঞ্চে উঠে। প্রথমে তারা লঞ্চের ড্রাইভারকে মারধর করে এবং লঞ্চের গ্লাস ভাঙচুর করে। পরবর্তীকালে আগ্নেয়াস্ত্রের মুখে লঞ্চে থাকা ৫০ জন যাত্রীকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণ গহনা ও মূূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, লঞ্চে থাকা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জানিয়েছেন তিনি জয়নাল বিল্লাল খান (৪৫) নামে ডাকাতকে আটক করতে সক্ষম হয়। তার বাড়ি নারায়নঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইন্দি নতুন মহল্লায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

চাঁদপুর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শাহ আলী লঞ্চটি বেলা ১১টার দিকে চাঁদপুর ঘাটে এসে পৌঁছায়। পরে এসআই জয়নাল ডাকাত সদস্যকে থানায় হস্তান্তর করে। ডাকাতির ঘটনায় লঞ্চের ম্যানেজার আক্তার হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন। আটক ডাকাত সদস্য থানা হেফাজতে রয়েছে।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:21 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ