শিরোনাম

| |

সম্মিলিত সাংবাদিক পরিষদ’র যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লিটন বাইজিদ।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 20, 2020 11:01 AM
Print Friendly and PDF

 

বিশেষ প্রতিনিধিঃ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের তৃণমূল সাংবাদিকদের প্রাণের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ এএসপির বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (বিএমপি) প্রলয় চিসিম, বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদার, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডঃ আফজালুল করিম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক এস এম ইকবাল। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি এস এম শামসুল আলম নিক্সন, কেন্দ্রীয় সহ-সভাপতি রোমান চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল।সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বরিশাল জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন। সভাপতি হিসেবে নির্বাচিত হন শফিউর রহমান কামাল দৈনিক দক্ষিণের কাগজ, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন মশিউর মন্টু দৈনিক ভোরের অঙ্গীকার, সহ সভাপতি নির্বাচিত হন আরিফ হোসেন দৈনিক কালমের কন্ঠ, সহ সভাপতি নির্বাচিত হন আম্মার হোসেন আজকের প্রাইম টাইমস, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফয়সাল রাকিব দৈনিক সত্য সংবাদ, যুগ্ন সম্পাদক নির্বাচিত হন লিটন বাইজিদ দৈনিক ভোরের অঙ্গীকার, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রাজীব তাজ দৈনিক সত্য সংবাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এ আর শুভ দৈনিক সত্য সংবাদ, অর্থ সম্পাদক নির্বাচিত হন মেহেদী তামিম দৈনিক তারুণ্যের বার্তা। সম্মেলন ও কমিটি ঘোষণা শেষে কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শামসুল আলম নিক্সন বরিশালের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠন পরিচালনার সঠিক দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ