শিরোনাম
আকাশ ইসলাম :: বরিশাল জাতীয় সাংবাদিক সংস্থা পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (১৬ ডিসেম্বর বুধবার ) সন্ধা ৬ টার সময় নগরীর জাতীয় সাংবাদিক সংস্থা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থাকেন, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সভাপতি বীরেন্দ্র নাথ সমদ্দার, সাধারণ সম্পাদক কাজী আল মামুন, উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান, বরিশাল জেলা সভাপতি এম আর প্রিন্স, সহ সভাপতি মফিজুর রহমান মিলন, কেন্দ্রীয় জনকল্যাণ সচিব ও জেলার নির্বাহী সদস্য মোঃ মামুন_অর_রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মস্তফা, সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, মোঃ আম্মান, ইমরান খান জুম্মান, এম সাইফুল, মোঃ আলী আসরাফ, মোঃ আকাশ ইসলামসহ অন্য অন্য সাংবাদিক বৃন্দ।