শিরোনাম
স্টাফ রিপোর্টার ॥ বরিশালের একাধিক বিভিন্ন অনলাইন ও প্রিন্টি পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাংবাদিককে মারধরের হুমকি। গত ১৩ ও ১৪ ই ডিসেম্বর বরিশালের একাধিক বিভিন্ন অনলাইন ও প্রিন্টি পত্রিকায় ‘গঠনতন্ত্র ছাড়াই বরিশাল জেলার ছাত্র ইউনিয়ন কমিটি’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর বেপরোয়া হয়ে উঠেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বরিশাল জেলার সংসদের সহ-সভাপতি কিশোর কুমার বালা। পত্রিকায় সংবাদ প্রকাশের পর পরই কিশোর কুমার বালা প্রতিবিদককে সামজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ম্যাসেঞ্জারে বিভিন্ন গালাগাল ও মারধরের হুমকি প্রদান করেন। তিনি শুধু ফেইজবুকে ম্যাসেঞ্জারেই নয়, ফেইজবুকের বিভিন্ন গ্রুপে গালাগাল ও মারধরের হুমকি দেয়।
উল্লেখিত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের একটি ছাত্র গন সংগঠন। এটি একটি বাংলাদেশের অন্যতম ছাত্র সংগঠন। সংগঠনটি বিভিন্ন সময় বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ধারার শিক্ষানীতির জন্য আন্দোলন করে আসছে। জন্মলগ্নে সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান ছাত্র ইউনিয়ন’। পরবর্তীতে ১৯৫২ সালের ডিসেম্বর মাসে সংগঠনটির প্রথম সম্মেলনে অবিভক্ত পাকিস্তানের দুই অঞ্চলের অর্থনীতি, সমাজচেতনা, সংস্কৃতি ও ঐতিহ্য আলাদা হওয়ায় শুধু পূর্ব পাকিস্তান ভিত্তিক সংগঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংগঠনটির নাম ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’ করা হয়। বাংলাদেশ স্বাধীনতার পরে সংগঠনটির নাম ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ রাখা হয়। প্রতিষ্ঠাকাল থেকেই প্রতিষ্ঠানটি ছাত্রদের অধিকার অর্জনের লক্ষে কাজ করে আসছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্রের ধারা (৬) এর সদস্য (ক) নং এ লেখা আছে বাংলাদেশের যেকোনো ছাত্র বাংলাদেশ ছাত্র ইউনিয়নের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচিতে বিশ্বাস স্থাপন করলে প্রতিষ্ঠানের প্রাখমিক সদস্য হতে পারবে। ধারা (৬) এর সদস্য (খ) নং এ লেখা আছে সদস্যপদ গ্রহনকারী বয়স কোনোভাবেই ১২ বছরের কম হবে না এবং ছাত্র জীবন শেষ হলেও এক বছর পর্যন্ত সদস্য থাকতে পারবে। কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা সংসদের ২৩তম সম্মেলনে ধারা (৬) এর (খ) নং গঠনতন্ত্র নামা হয় নি। অর্থাৎ ছাত্র জীবন শেষ হলেও এক বছর পর্যন্ত সদস্য থাকতে পারবে। কিন্তু গোপন সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের ২৩তম সম্মেলনের শহিদুল ইসলাম এক সাবেক ছাত্রকে সহ-সভাপতি পদ দেওয়া এবং একই সাথে তাকে গৌরনদী উপজেলা সংসদেও তাকে সভাপতির পদ দেওয়ার হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল জেলা সংসদে এক কর্মী জানান, শহিদুল ইসলামের ছাত্র জীবন শেষ হয়েছে আজ দুই বছর আগে। তিনি ২০১৮ সালে বরিশাল বিএম কলেজ থেকে মার্ষ্টাস থেকে শেষ করেন। গঠনতন্ত্র অনুসারে শহিদুল ইসলামকে ছাত্র ইউনিয়নের রাখার কোন প্রশ্নই উঠে না। সেখানে তিনি বরিশাল জেলার সংসদে সহ-সভাপতি ও গৌরনদী উপজেলার সভাপতি। এবিষয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সাধারন সম্পাদক জয় দেব সাহা জানান, ছাত্র ইউনিয়নের প্রয়োজনে সংগঠন যাকে ইচ্ছা তাকে দিয়ে নির্বাচিত করতে পারেন। এখানে দোষের কিছু নাই। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি জানান, ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্র অনুসারে ছাত্রত্ব যাওয়ার পর একবছর পর্যন্ত ছাত্র ইউনিয়ন করতে পারবে। সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি আমার জানা নেই। আমি এই বিষয় এখনি খোজখবর নিচ্ছি।