শিরোনাম

| |

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কলাপাড়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 12, 2020 3:29 PM
Print Friendly and PDF

 

জনি আলমগীর, কুয়াকাটা প্রতিনিধিঃ ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- এ শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারী কর্মকর্তা কর্মচারীরা। শনিবার( ১২ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সঞ্চালনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার ধৃষ্টতা দেখানো মৌলবাদী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মন্নান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল আলম, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র এএসপি সোহরাব হোসেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকান মোস্তাফিজুর রহমান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় জড়িত ও মদতদাতাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সারা দেশের ভাস্বর্য রক্ষার দাবি জানানো হয়। সভায় উপজেলার কর্মরত সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ