শিরোনাম
এস এল টি তুহিন :আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখায় জেলা পর্যায়ে ৫ জন নারীর হাতে জয়ীতার পুরস্কার তুলে দেয়া হয়। বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষ্যে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা। সভায় আলোচকরা মহিয়সী নারী বেগম রোকেয়ার বর্নাঢ্য জীবনীর উপর আলোচনা করেন। নারীর অধিকার আদায়ে তারা বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসারনের তাগিদ দেন। সভায় অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ড সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন জয়ীতা নারীর হাতে ক্রেস্ট ও সন্মাননা তুলে দেন অতিথিরা। এদের মধ্যে অর্থনৈতিক কর্মকান্ডে ভূমিকা রাখায় সঞ্জিতা বৈষ্ণব, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে ওএন সিদ্দিকা খানম, সফল জননী শামসুন্নাহার, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করায় জেসমিন আক্তার এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজলকে এবার জেলা পর্যায়ে জয়ীতার সন্মাননা দেয়া হয়।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 4, 2026 | |
| Fajr | 4:48 am |
| Sunrise | 6:02 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:41 pm |
| Maghrib | 5:21 pm |
| Isha | 6:35 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||