শিরোনাম

| |

৬১ পৌরসভায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে সোমবার থেকে বিএনপি।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 6, 2020 1:38 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ে ৬১টি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে ৭ থেকে ১৪ ডিসেম্বর। চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা ও প্রত্যায়নপত্র দেয়া হবে ১৮ ডিসেম্বর।

রোববার দলের সাংগঠনিক সম্পাদক (দফতরের চলতি দায়িত্বে) সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপি কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

জারি করা নির্দেশনা অনুযায়ী শুধু বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তা জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে তা হল- নির্ধারিত আবেদন ফরম ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১৪ ডিসেম্বর বিকাল ৫টার পর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 5, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ