শিরোনাম

| |

বরিশালের হিজলায় আ’লীগের দুগ্রুপে ব্যাপক সংঘর্ষ, আহত ২০

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 6, 2020 12:17 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশালের হিজলায় উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর স্থানীয় স্থানীয় দুই সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ এবং পঙ্কজ দেবনাথের কর্মীদের এই সংঘাতে অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দুগ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ডাক দিয়ে মাঠে নামলে হাসানাত অনুসারী উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপু সিকদার এবং পঙ্কজ অনুসারী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেও এই সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হিজলায় পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে মাঠে নামে বরিশাল-১ আসনের এমপি (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ’র অনুসারী উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপু সিকদার এবং বরিশাল-৪ আসনের (মেহেন্দিগঞ্জ-হিজলা) সাংসদ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের কর্মীরা। পঙ্কজ অনুসারীরা আগেভাগেই উপজেলা চত্ত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন। সমাবেশ চলাকালে বিশালাকারের বিক্ষোভ মিছিল নিয়ে একই স্থানের দিকে হাসানাত আব্দুল্লাহ অনুসারী উপজেলা আ’লীগের সভাপতি সুলতান মাহামুদ টিপু সিকদার আসতে চাইলে তাতে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের কর্মীরা বাধা দেয়। এনিয়ে দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:21 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ