শিরোনাম
বরিশাল সংবাদ : রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরীর দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদীরা মূর্তির সঙ্গে ভাস্কর্যকে গুলিয়ে ফেলেছে। দুটি ভিন্ন জিনিস। কোনোভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না। যে কোনও মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। এর বিরোধিতাকারী মৌলবাদী চক্রের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন তারা।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 4, 2026 | |
| Fajr | 4:48 am |
| Sunrise | 6:02 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:41 pm |
| Maghrib | 5:21 pm |
| Isha | 6:35 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||