শিরোনাম

| |

কুয়াকাটা পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 24, 2020 11:23 AM
Print Friendly and PDF

 

জনি আলমগীর কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর ) সকাল১০ টায় হোটেল বীচ হ্যাভেন এর হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব পান্না মিয়া হাওলাদারের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, কাজী আলমগীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর -৪ কলাপাড়া,রাঙ্গাবালীর মাটি ও মানুষের নেতা জনাব মহিবুর রহমান মহিব এমপি।
আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা। কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম রাকিব আহসান। কলাপাড়া পৌর মেয়র জনাব,বিপুল চন্দ্র হাওলাদার। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন। কলাপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব,মঞ্জুরুল আলম। কলাপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব, ফিরুজ শিকদারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভা সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোতালেব তালুকদার।
সভা শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব,কাজী আলমগীর বলেন তৃণমূলের ভোটের মাধ্যমে ৬ জনের প্রার্থীর মধ্যে থেকে ৩ জনকে নাম চুড়ান্ত করা হয়। তারা হলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ: বারেক মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান টিটু, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম হাওলাদার। সাংগঠনিক সকল কাজ সম্পন্ন করে দুই-একদিনের মধ্যে ৩ জনের নামের তালিকা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ