শিরোনাম

| |

রক্তে ভেজা খানাখন্দে ভরা বরিশাল লাকুটিয়া সড়ক ;উদাসীন কতৃপক্ষ : প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 23, 2020 9:35 AM
Print Friendly and PDF

 

বরিশাল সংবাদ ডেস্ক ঃ বরিশালের লাকুটিয়া খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ঝড়ছে তাজা প্রান, কিন্তু উদাসীন কতৃপক্ষ। সড়কটি র্দীঘদিন ধরে বেহাল দশা। প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই, ইট-সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দক। আর এই খানাখন্দে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীবাহী, মালবাহীসহ বিভিন্ন যানবাহন। সড়কের বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়া বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জসহ আশেপাশের এলাকার সাথে বরিশাল বিভাগীয় শহরে প্রতিদিন কয়েক হাজার যানবহান চলাচল করে।

সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘের রাস্তাটি যেন মরণফাঁদ। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছ। গত ৫ নভেম্বর ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ফজল খান(৫৫)নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।দুপুর ১২টার দিকে বরিশাল লাকুটিয়া সড়কের সারসী এতিমখানা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফজলু খানের পকেট থেকে মোবাইল নিয়ে পালিয়ে যায় লোক সমাগম হওয়ার আগেই দুলাল নামে এক ব্যাক্তি।বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার বাসিন্দা।তিনি পেশায় স্যানিটারি ব্যবসায়ী। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহিদ বিন আলম জানান,দুপুরে ফজুল খান মালামাল নিয়ে বরিশাল থেকে নিজ বাড়ি যাওয়ার সময় লাকুটিয়া এলাকায় রাস্তা ভাঙা থাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে যায়।এতে তিনি গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকার বাসিন্দা, বেসরকারী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সড়কটি র্দীঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। কিন্তু সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে ঝুঁকি নিয়ে সড়কটিতে চলাচল করতে হয়। তিনি আরও জানান, এই সড়কের সংযুক্ত হয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের ভারী যানবহন প্রায়ই উল্টে রাস্তার পাশে খাদে আবার কখনও ভাঙা রাস্তার গর্তে পড়ে চাকা ফেঁসে রাস্তা বন্ধ হয়ে যায়।

কলেজ শিক্ষার্থী শামীমা সেতু জানান, রাস্তা ভাঙাচোরার কারণে কলেজে আসা-যাওয়া করতে অসুবিধা হয়। ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। এছাড়া বর্ষাকালে সামান্য বৃষ্টি হলে এই সড়কে এক থেকে দেড়ফুট কাদা জমে যায়। তখন যাত্রী বহনকারী ছোট ছোট যে কোন যানবহন চলাচল করতে ভীষণ অসুবিধা হয়। এই সড়কে আর কত রক্তে রঞ্জিত হলে এলজিইডির টনক লড়বে?

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:21 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ