শিরোনাম

| |

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 20, 2020 4:57 PM
Print Friendly and PDF

“মেহেন্দিগঞ্জে নৌকা ডুবাতে মরিয়া পংকজ অনুসারীরা” শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয় তা আমার দৃষ্টি গোচর হয়েছে! এই শিরোনামে দৈনিক সত্য সংবাদ নামের একটি আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে যে উলানিয়া উত্তর-দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করতে আসলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দারের নেতৃত্বে হামলা চালিয়ে নৌকা মার্কার ৫/৬ জন কর্মীকে লাঞ্ছিত করেন! এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু বলেন, একটি কুচক্রী মহল আমার এবং আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করতে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে এরকম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এবং আমার পরিবারের কেহ কখনোই নৌকার বিরোধিতা করে নাই এবং মনোনয়ন পত্র দাখিলের দিন আমি, আমার পরিবারের কেহ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেহ নৌকার প্রার্থীর সমর্থকের উপর হামলা করেননি। যদি কেহ হামলা করে থাকে তাহলে উপজেলা চত্বরে সিসি ক্যামেরা দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং এই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ