শিরোনাম

| |

রোহিঙ্গা মাদককারবারির বস্তায় মিললো সাড়ে সাত কোটি টাকার ইয়াবা!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 19, 2020 11:54 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ঃ  কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ পিস ইয়াবাসহ মো. মিজান (২১) নামের এক রোহিঙ্গা ইয়াবাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট বাইল্যাখালী এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে সাত কোটি টাকা।

আটক মো. মিজান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের বনি আমীনের ছেলে। সে দীর্ঘদিন ধরে কৌশলে ইয়াবা পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন।

তার দেওয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি টিম জানতে পারে, কয়েকজন মাদককারবারি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালি ব্রিজের ওপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে পৌঁছে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় মো. মিজান নামের রোহিঙ্গাকে আটক করা হয়। পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তার স্বীকারোক্তি মতে বস্তা তল্লাশি করে এক লাখ ৫০ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিজানকে জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ