শিরোনাম

| |

সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক চালুর দুদিনে ১৭০ অভিযোগ নিষ্পত্তি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 19, 2020 11:35 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) ফেসবুক পেজ চালু হওয়ার মাত্র দুদিনের মাথায় ১৭০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। পিসিএসডব্লিউ সেবা চালু হওয়ার পরবর্তী দুদিনে মোট ৬৯১টি অভিযোগ গৃহীত হয়েছে।

বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা জানান, গত ১৭ নভেম্বর ৩৩১টি এবং ১৮ নভেম্বর ৩৬০টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মাত্র দুদিনে ১৭০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, যা প্রাপ্ত মোট অভিযোগের ২৫ শতাংশ।

এছাড়া ৫২টি অভিযোগের ক্ষেত্রে অভিযোগ তদন্তে প্রাসঙ্গিক তথ্যের জন্য অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তথ্যা পেলে অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে। অবশিষ্ট ৪৬৯টি অভিযোগ আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দ্রুততার সাথে অবশিষ্ট অভিযোগ তদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করা হবে।

সাইবার বুলিংয়ের শিকার নারীদের কাছে প্রাপ্ত অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল- ব্ল্যাক মেইলিং, পর্নোগ্রাফি, ফেসবুক আইডি ব্যবহার, ফেসবুক আইডি হ্যাক করা, হুমকি দেয়া ইত্যাদি।

উল্লেখ্য, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গত ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ উদ্বোধন করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ