শিরোনাম

| |

পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 19, 2020 11:29 AM
Print Friendly and PDF

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘর থেকে শিরিন (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহতের ভাইয়ের অভিযোগ, শিরিনকে হত্যা করা হয়েছে এবং বিষয়টি ভিন্ন দিকে নিতে লাশ ঝুলিয়ে রাখে।

নিহত শিরিনের ভাই নান্নু হাওলাদার জানান, দুই বছর আগে আমতলীর বান্দ্রা এলাকার ট্রলিচালক মিঠু সিকদারের সঙ্গে শিরিনের বিয়ের হয়। বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি থাকলেও পারিবারিক কলহের কারণে দুই মাস আগে কলাপাড়ায় ভাড়া বাসায় ওঠেন। শিরিন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের অভিযোগ, বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করবেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ