শিরোনাম

| |

বিএম কলেজের শিক্ষক আরাফাত হোসাইনের উপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 18, 2020 11:07 AM
Print Friendly and PDF

 

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি ব্রজমোহন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আরাফাত হোসাইন এর উপর বর্বরোচিত হামলাকারি সন্ত্রাসী আমির হোসেন গাজী ওরফে বিপ্লবকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি বিএম কলেজের শিক্ষক পরিষদ’র আয়োজনে বিএম কলেজের সামনে ১৮ তারিখ বুধবার বেলা ১১ টায় উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। অভিযোগসূত্রে জানা যায় প্রভাষক মোহাম্মদ আরাফাত হোসাইন ২২ নং ওয়ার্ড জিয়া সড়কে ১৯৯৬ সালে তার পিতার ক্রয় কৃত জমিতে নির্মিত বাসভবন ” ইরা মঞ্জিল ” বৃদ্ধ পিতা-মাতা ও স্ত্রী সন্তান সহ বসবাস করছেন।কিন্তু পরিতাপের বিষয় এই যে, শীর্ষ সন্ত্রাসী টেরা শাহজাহানের কুখ্যাত পুত্র আমির হোসেন গাজী ওরফে বিপ্লবের নেতৃত্বে তাদের পত্রিক সম্পত্তি থেকে উৎখাত এর উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ নানা রকম হয় ভয়-ভীতি ও অসৌজন্যমূলক আচরণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় হঠাৎ ২৭/১০/২০ ইং তারিখে প্রভাষক আরাফাত হোসেনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে রড দিয়ে আঘাত করে হাত ভেংগে দেয়। তারপর আরাফাত হোসেন দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ওই দিন রাতেই বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে যার নাম্বার ৭৭,ধারা- ৪৪৭/৩২৩/৩২৫/৩০২/৪২৭/৫০৬, পেনাল কোড-১৮৬০। মামলা দায়ের সত্ত্বেও এরকম ন্যক্কারজনক হামলার আসামিরা এখনো গ্রেফতার হয়নি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকারি বিএম কলেজের কর্মরত শিক্ষক বৃন্দ। সূত্রে আরো জানা যায় আরাফাত হোসেন ও তার পরিবারের সদস্যদের এখনো হুমকিও অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছে সন্ত্রাসী বাহিনীরা। এ বিষয়ে মানববন্ধনে কলেজের শিক্ষকরা বলেন একজন বিসিএস ক্যাডার ও সরকারি কলেজের প্রভাষকের উপর এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমরা বিব্রত ও উদ্বেগ প্রকাশ করছি। তাই আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক হোক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 5, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ