শিরোনাম

| |

বরিশালে ট্রলির ধাক্কায় পথচারীর মৃত্যু!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 16, 2020 11:21 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি ঃ   বরিশালে রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় পারুল বেগম (৬২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার ( ১৬ নভেম্বর ) সকাল ১০টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, পারুল বেগম ঘটনাস্থল থেকে রাস্তা পারাপারের সময় বরিশালের দিক থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, সোমবার সকালে ট্রলির ধাক্কায় পারুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটিকে আটকে রেখেছে পুলিশ। এ ঘটনায় ট্রলির ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলে তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ