শিরোনাম

| |

৬ দিনেই করোনা জয় এই ওষুধে! দাবি ৩ দেশের গবেষকদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 22, 2020 3:27 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক॥ ছয় দিনেই সম্পূর্ণ সেরে উঠছে করোনাভাইরাস আক্রান্ত রোগী। এই ওষুধের এমনই মহিমা। চীন, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের গবেষকদের তিনটি গবেষণায় এই ওষুধের কার্যকারিতা প্রমাণ হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন, তার দেশের গবেষকরা ম্যালেরিয়ার পুরনো ওষুধ দিয়ে করোনা আক্রান্ত রোগীকে সারিয়ে তোলার পরীক্ষা চালিয়েছেন। আর সেই পরীক্ষায় আশার আলোও দেখা দিয়েছে।

 

তবে বেশ কিছু দেশের গবেষকরা বলছেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারে এখনও ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।
চীন, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের গবেষকদের তিনটি গবেষণায় হাইড্রো ক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন একসঙ্গে করোনা আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগ করা হয়েছে। আর এই মিশ্রণ করোনার বিরুদ্ধে কার্যকরী হয়েছে বলেও দাবি করছেন গবেষকরা।

মার্কিন সেনাবাহিনীর সাবেক ফ্লাইট সার্জন মার্ক গ্রিন বলেছেন, ম্যালেরিয়া রোগীকে আগে ক্লোরোকুইন দেওয়া হত। যার নতুন ভার্সন হাইড্রোক্সিক্লোরোকুইন। এই ওষুধ করোনার মোকাবেলায় কার্যকরী ভূমিকা নিচ্ছে। তবে এখনও বেশ কিছু পরীক্ষার প্রয়োজন। আমরা এই ওষুধ রোগীর উপর প্রয়োগ করেছি। ছয়দিনে আক্রান্ত ব্যক্তি সুস্থ হচ্ছেন।

গবেষকরা অবশ্য বলছেন, এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে প্রাথমিকভাবে লড়াই চালানোর উপায় একটাই। হোম কোয়ারেন্টাইন। একমাত্র বাড়িতে থাকাটাই সব থেকে নিরাপদ। কোনো ভাবেই সংস্পর্শে আসা যাবে না। চীন, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক। গোটা বিশ্বের মানুষ এখন এই ভাইরাস রোধ করার ওষুধ আবিষ্কারের আশায় রয়েছেন। গবেষকরাও দিন-রাত এক করে চেষ্টা করছেন। তবে টিকা আবিষ্কারের ব্যাপারটি যে সময়সাপেক্ষ তা এক কথায় মেনে নিচ্ছেন বিভিন্ন দেশের গবেষকরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ