শিরোনাম
বরিশাল সংবাদ ডেস্ক ঃ রাজধানীর ডেমরা ও কদমতলী থানা এলাকায় পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ডেমরা থানার আমুলিয়া রোডে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মো. সোহেল (২৪) ও মোছা. শিরিনা আক্তার ওরফে শারমিন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।
একই রাতে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ মো. অলিউল্লাহ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। পৃথক অভিযানে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ডেমরা ও কদমতলী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।