শিরোনাম

| |

বরিশালে আইনজীবীর চেম্বার থেকে ফেন্সিডিল উদ্ধার।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 15, 2020 11:06 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ॥ বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে এক আইনজীবীর চেম্বার থেকে ফেন্সিডিল জব্দ করা হয়েছে। তবে লাপাত্তা রয়েছে ওই আইনজীবী আলম রশিদ লিখনসহ তার সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ীরা।

 

 

সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুর ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই আইনজীবীর চেম্বারে অভিযান চালায় নগর গোয়েন্দা শাখার একটি টিম। অভিযানের সময় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি এমনটিই জানিয়েছেন এসআই সুজিত গোমস্তা।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নগরীর প্রান কেন্দ্র ফজলুল হক এভিনিউ কোর্টের বিপরীতে কথিত আইনজীবী আলম রশিদ লিখন ও বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগ নেতা তোতা মিয়ার ছেলে মাসুম খান বুলেট মাদক বাণিজ্য চালিয়ে আসছে।

 

 

এদিকে স্থানীয়দের তথ্যমতে, অভিযানের সময় মাদক ব্যবসায়ী মাসুম খান বুলেট উপস্থিত থাকলেও তাকে আটক করা হয়নি। গত কয়েকমাস আগে বেনাপোলে মাদকের চালান আনতে গিয়ে আটক হয় বরিশাল মডেল স্কুলের শিক্ষক সুমন। সেই সময় কৌশলে পালিয়ে আসে এই কথিত আইনজীবী লিখন ও মাসুম খান বুলেট।

 

 

সেই মামলার আসামি হয়েও বীরদর্পে বরিশাল নগরীতে মাদক বাণিজ্য চালিয়ে আসছে লিখন ও বুলেট।

 

 

মাদক উদ্ধার অভিযানের বিষয় নগর গোয়েন্দা শাখার এসি নরেশ কর্মকার বলেন, আমরা এক আইনজীবীর অফিসে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করি তবে কাউকে আটক করতে পারিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 5, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ