শিরোনাম
বরিশাল সংবাদ ডেক্স ঃ রাসেল রাতের বেলা বিদ্যালয় পাহারা দিতেন। পাহারা শেষে তিনি গ্রন্থাগার কক্ষেই ঘুমাতেন। তবে রোববার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। পরে তারা থানা পুলিশকে অবহিত করেন।
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগার কক্ষ থেকে ওই বিদ্যালয়ের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রাসেল মল্লিক। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
20201002050014.jpg
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল রাতের বেলা বিদ্যালয় পাহারা দিতেন। পাহারা শেষে তিনি গ্রন্থাগার কক্ষেই ঘুমাতেন। তবে রোববার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। পরে তারা থানা পুলিশকে অবহিত করেন।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব রহমান, থানা পুলিশ বিদ্যালয়ের গ্রন্থাগার কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত করা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয় ।
স্বজনরা জানিয়েছেন, ধামুরাতেই মৃত রাসেলের শ্বশুরবাড়ি। জমি কেনার জন্য কিছু টাকা রাসেল শ্বশুরবাড়ির লোকজনকে দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিলেন রাসেল।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 5, 2026 | |
| Fajr | 4:49 am |
| Sunrise | 6:02 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:41 pm |
| Maghrib | 5:20 pm |
| Isha | 6:34 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||