শিরোনাম

| |

বরিশালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতৃক প্রদক্ত রোলার হস্তান্তর ও সরকারি শিশু পরিবারে ক্রিড়া সামগ্রী বিতরণ।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 14, 2020 10:20 AM
Print Friendly and PDF

 

মিডিয়া সেল জেলা প্রশাসক বরিশাল ঃ  আজ ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম বরিশালে জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল এর আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক প্রদত্ত রোলার হস্তান্তর এবং সরকারি শিশু পরিবারে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার পিপিএম, ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর মোঃ মাহবুবুর রহমান মধু, যুগ্ম আহবায়ক বরিশাল মহানগর যুবলীগ মাহমুদুল হক খান মামুনসহ অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল বৃন্দ এবং খেলোয়াড় বৃন্দরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি বরিশালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক প্রদত্ত রোলার জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এম, অজিয়র রহমান এর কাছে হস্তান্তর করেন পাশাপাশি সরকারি শিশু পরিবারে শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:26 pm
Isha 6:39 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ