শিরোনাম
বিশেষ বার্তা পরিবেশক :: স্বচ্ছ পানি হঠাৎ করেই রক্তবর্ণ রূপ ধারণ করেছে ‘ইসকিটিমকা’ নামের একটি নদীতে। নদীর পানির রং পরিবর্তনের কারণে মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাশিয়ায় দক্ষিণাঞ্চলের নদী ইসকিটিমকাতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নদীর পানি এমন রক্তবর্ণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। তবে কী কারণে হঠাৎ পানির রং এমন লাল হয়ে গেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে স্থানীয়রা ধারণা করছে, কোনো কারখানার বর্জ্য থেকে রাসায়নিক মিশে এমন হয়ে থাকতে পারে।
জানা গেছে, নদীটির কাছেই রয়েছে কেমেরোভো শিল্প এলাকা। স্থানীয় প্রশাসনের একাংশের ধারণা, এই এলাকায় একটি নালা দীর্ঘদিন বন্ধ ছিল। সেই নালার পানিই মিশতে শুরু করেছে নদীতে। তার থেকেই নদীর পানি এমন লাল হয়ে থাকতে পারে।
তবে কোনো রাসায়নিকের ফলে এমনটা হয়ে থাকতে পারে সে সম্পর্কেও কোনোকিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষে খোঁজ নেওয়া শুরু হয়েছে।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 6, 2026 | |
| Fajr | 4:49 am |
| Sunrise | 6:02 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:41 pm |
| Maghrib | 5:20 pm |
| Isha | 6:34 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||