শিরোনাম

| |

বরিশালে মাস্ক না পরায় ১১ পথচারীকে জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 11, 2020 11:43 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: শীতে করোনার প্রকোপ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম বাস্তবায়নে বরিশাল নগরীতে বুধবার দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ১১ জন পথচারীকে ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে নগরীর বটতলা এলাকায় অনুমোদনহীন বিদেশী ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন একটি ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, শীতে করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে সরকার সর্বসাধারনের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এরপরও অনেকেই মাস্ক ব্যতিত রাস্তাঘাটে চলাফেরা করেন। জনসাধারনের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। পৃথক ভ্রাম্যমান আদালত নগরীর চকবাজার, সদর রোড, বটতলা বাজার ও বাংলাবাজার এলাকায় মাস্কবিহীন ১১জন ব্যক্তিকে মোট ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন।
এছাড়া রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা এলাকায় অনুমোদনহীন বিদেশী ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ