শিরোনাম

| |

চরকাউয়া খেয়াপারাপারে নতুন মূল্য নির্ধারণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 11, 2020 6:13 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক, ঃঃ  বরিশাল নগরী এবং সদর উপজেলার চরকাউয়া এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম কীর্তনখোলা নদীতে চরকাউয়া খেয়াঘাটে যাত্রী পারাপারের মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জনপ্রতি যাত্রী ভাড়া তিন টাকা এবং পরবর্তী রাত সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পাঁচ টাকা ভাড়া নির্ধারণ হয়েছে। ইতোপূর্বে দুই সময়ে জনপ্রতি যাত্রী ভাড়া নির্ধারণ ছিল ২ থেকে ৫ টাকা পর্যন্ত।

 

এর পাশাপাশি ট্রলারে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার বিষয়েও চুক্তি হয়েছে। দিনে সর্বোচ্চ ১৮-২০ জন এবং রাতে সর্বোচ্চ ১০ জন যাত্রী ইঞ্জিনচালিত ট্রলারে পারাপার করা যাবে। আর রিজার্ভ ট্রলারের ভাড়া সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সোমবার চরকাউয়া খেয়াঘাটে যাত্রী সাধারণের পক্ষে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চরকাউয়া মাঝিমাল্লা সমিতির সঙ্গে ভাড়া নির্ধারণ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।

 

অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে আরও বেশ কিছু বিষয়ে চুক্তি এবং সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মোটরসাইকেল পারাপারে ৩০ টাকা এবং সঙ্গে সর্বোচ্চ ছয়জন অতিরিক্ত যাত্রী তিন টাকা হারে বহন করা যাবে। ইতোপূর্বে মোটরসাইকেল ৩০ টাকা সঙ্গে ১০ জন অতিরিক্ত যাত্রী দুই টাকা হারে বহন করার নিয়ম ছিল।

 

এছাড়া দুইটি মোটরসাইকেলের ৬০ টাকা ভাড়া। তবে অতিরিক্ত কোনো যাত্রী বহন করা যাবে না। মালামাল বহনের ক্ষেত্রে বর্তমান নিয়ম বহাল থাকবে। তবে কোন জুলুম করা যাবে না। রাতের বেলা ট্রলারের সামনে এবং পেছনে দৃশ্যমান বাতির ব্যবস্থা করতে হবে।

 

দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ধীরগতিতে সাবধানে ট্রলার চালাতে হবে, নাবালক ও শিশুদের দ্বারা ট্রলার চালানো যাবে না। ট্রলারে দুইজন চালক রাখতে হবে। বন্দর থানা, চরকাউয়া ইউনিয়ন পরিষদ, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ ও মাঝিমাল্লার প্রতিনিধি সমন্বয়ে মনিটরিং সেল গঠন করতে হবে, যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করার বিষয়ে চুক্তি সম্পন্ন হয়।

 

সভায় বক্তব্য রাখেন- বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও বরিশাল জেলা পরিষদ সদস্য মো. মুনাওয়ারুল ইসলাম অলি, মো. কেরামত আলী হাওলাদার, আসাদুল আলম আসাদ, মো. কামাল হোসেন চৌধুরী, জাকির হোসেন তালুকদার, মো. নুরুল ইসলাম হাওলাদার, মো. সাইফুল ইসলাম মনির, মো. শফিকুর রহমান, মো. বশির আহম্মেদ, সৈয়দ জিয়াউল হাসান, ওবায়দুর রহমান মাসুম, মাঝিমাল্লা সমিতির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন, চান মিয়া, বাদল বেপারি, বাদল খলিফা প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ