শিরোনাম
মিডা সেল বরিশালঃ কোলন ক্যান্সার আক্রান্ত দলনেতা সাগরিকা হিজড়াকে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনা মোতাবেক তাৎক্ষণিকভাবে সমাজসেবা অধিদফতরাধীন জটিল রোগের অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। আজ ৯ নভেম্বর সকালে এই অর্থ সহায়তা পৌঁছে দেন জেলা প্রবেশন অফিসার বরিশাল সাজ্জাদ পারভেজ। হিজড়া দলনেতা সাগরিকা কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না, বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান এর ব্যবস্থা গ্রহণ করেন। তার নির্দেশনা মোতাবেক দ্রুত এই সহায়তা পৌঁছে দিতে সার্বিক সহযোগিতা করেন উপ পরিচালনা জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার। এই অর্থ পেয়ে সাগরিকা কান্নায় ভেঙে পড়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে।