শিরোনাম

| |

মহিপুরে সাংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 7, 2020 4:07 PM
Print Friendly and PDF

 

জনি আলমগীর ,কুয়াকাটা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তরুণ সংবাদকর্মী হাফিজুর রহমান আকাশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ নভেম্বর ) বেলা সাড়ে ১১ টায় মহিপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে মহিপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন মহিপুর প্রেসক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ সহ আরো অনেকে। বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে মিথ্যা, ভীত্তিহীন মামলাটি প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

উল্লেখ্য যে, ১৯ অক্টোবর আলীপুর গ্রামের চাঁন গাজীর পুত্র মোঃ নাসির উদ্দিন গাজী কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ৬৫১/২০নং একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট তদন্তের জন্য দেয়া হয়েছে। # # #

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ