শিরোনাম
গতকাল জুমা বাদ মনির মোল্লার মায়ের রুহের মাগফিরাত কামনায় ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ইছাহাক মোল্লার সহধর্মিণী ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির মোল্লা এবং বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা এম জাহিদুর রহমান মনির মোল্লার মা মরহুমা রাহিমা ইছাহাক এর রুহের মাগফিরাত কামনায় আজ (৬ নভেম্বর) জুমা বাদ মোল্লা বাড়ী জামে মসজিদে ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক জাগুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও রাষ্ট্রপতি কর্তৃক উপজেলার শ্রেষ্ঠ মহিলা সংগঠক পুরস্কার প্রাপ্ত এই সমাজকর্মী নারী গত ১৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ্য হয়ে পড়লে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। কিছুদিন তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মস্তিষ্কের অপারেশনের প্রস্তুতিকালীন সময়ে তিনি ২ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আই সি ইউ) তে স্থানান্তর করেন। গত ২ নভেম্বর সোমবার বেলা ১.১৫ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন।
তার মৃত্যুতে বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বরিশাল মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, বিভিন্ন পেশাজীবি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।